http://banglarmati24.com/


/মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান » «

রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর


Thursday, 27 December 2018

জাফর পাড়া নৌকা মার্কার নির্বাচনী এক বিশাল মিছিল

জাফর পাড়া নৌকা মার্কার নির্বাচনী এক বিশাল মিছিল
নিজ প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জ উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 5 নং মদনখালী ইউনিয়ন জাফর পাড়ায়লীগের আয়োজনে নৌকা মার্কার এক বিশাল নির্বাচনী মিছিল রাত 6 টা 30 মিনিটে জাফর পাড়ায়  দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাগুরা গ্রাম সহ বাবন পুর গ্রাম পর্যন্ত হয়ে পূণরায় জাফর পাড়া মাদ্রাসা গেট শেষ হয়

মিছিল শেষে বক্তব্য রাখেন, ইউনিয়ন আলীগের সভাপতি গোসল আজম আলী, উপজেলা আলীগের যুগ্ন সম্পাদক প্রভাষক জয়নাল হাজারী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কাহার, এছাড়াও উপস্থিত ছিলেন আলীগ ওতাঁর সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ
এ সময় বক্তারা বলেন, এ সরকারের আমলে এলাকায় ব্যাপক দৃস্যমান উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগ মনোনিত প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে পূর্ণরায় নির্বাচিত করার আহ্বান জানান।

Wednesday, 26 December 2018

পীরগঞ্জ অন কল রিপেয়ার সার্ভিস!!

পীরগঞ্জ অন কল রিপেয়ার সার্ভিস
আপনার বাসা বাড়ি এবং অফিসের যে কোন সার্ভিসিং/রিপেয়ারিং এর জন্য যেমনঃ , গ্রিজার, পানির পাম্প, এবং বৈদ্যুতিক লাইন ইত্যাদি। সমস্যার জন্য সার্ভিস পেতে এখনই
ডায়াল করুনঃ 01737657284
অথবা, ম্যান্সেজারে আপনার ঠিকানা এবং ফোন নম্বর পাঠিয়ে দিন! আমাদের দক্ষ টেকনিশান টিম আপনার বাসায়/অফিসে পৌছে যাবে মুহুর্তের মধ্যেই!
এসি ফ্রিজ এবং ইলেক্ট্রিক্যাল কাজের জন্য আলাদা আলাদা লোক খুঁজবেন?
আলাদা আলাদা করে ভ্রাম্মমান লোকদের নাম্বর সেইভ করে রাখবেন? সেটা নিশ্চিত করে অনিরাপদ বলা যায়!
সমাধান একটাই?
Bismillah electronics
আপনার হাতের কাছেই
01737657284
আপনার বাসা বাড়ীতে সমস্যা যাই হোক না কেন কল দিন, আমাদের #হেল্প_ 01737657284
সাথে সাথে আমাদের দক্ষ টেকনিশিয়ান/ইঞ্জিনিয়ার পৌছে
যাবে আপনার দেয়া ঠিকানায়!
কাজ ভাল লাগলেই কেবল টাকা পরিশোধ করবেন! অতিরিক্ত কোন পেমেন্ট নেই! সল্প খরচে যত্নের সাথে আমাদের টেকনিশিয়ান/ইঞ্জিনিয়ার সব ধরনের রিপেয়ারিং ও সার্ভিসিং করে থাকেন! সার্ভিস নেয়ার জন্য ফোনে অর্ডার করতে পারেন……………….!!

Sunday, 9 December 2018

পীরগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত


পীরগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত 
 পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুনীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটিরি আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ ১৫টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সাংবাদিক,সুধীজনের অংশ গ্রহনে প্রায় ঘন্টাব্যাপি গুলশান মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সরকারী শাহ্ আব্দুর রউফ কলেজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আমিন রাজা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিন, ওসি তদন্ত মাসুমুর রহমান উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সম্পাদক এনামুল হক প্রমুখ।

Saturday, 1 December 2018

ট্রাক্টর উল্টে প্রাণ গেল পিতার, গোপনাঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল শিশুপুত্রের!

ট্রাক্টর উল্টে প্রাণ গেল পিতার, গোপনাঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল শিশুপুত্রের!

আব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :: সরকারী নিয়ম নীতিকে তোয়াক্কা না করে রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক গুলোতে অবাধে ভারী ইঞ্জিন চালিত মাহিন্দ্র চলাচল করায় একদিকে সড়ক গুলোর বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে অন্যদিকে দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে।
এমনই একটি ঘটনা ঘটেছে উপজেলার ঝাড়বিশলা গ্রামে। ওই মাহিন্দ্র দূর্ঘটনায় কৃষক পিতা নিহত ও শিশুপুত্রসহ আহত হয়েছে ২জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঝাড়বিশলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- ঘটনার দিন উক্ত গ্রামের চাঁন মিয়ার কৃষক পুত্র ফারুক মিয়া (৩০) তার শিশু পুত্র আব্দুল্যহ ও ভাতিজা শিশিরকে নিয়ে জমি চাষ করে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রে উল্টে গেলে এরা ৩ জনই নীচে চাপা পড়ে যায়। পরে এদের উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কৃষক ফারুক মারা যায়। তার শিশুপুত্র আব্দুল্যাহর শরীর থেকে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবংএসএসসি পরীক্ষার্থী ভাতিজা শিশিরের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

Wednesday, 28 November 2018

গোবিন্দগঞ্জে সাপপাড়া ভিকু নিচে এক শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে সাপপাড়া  ভিকু নিচে এক শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার সামপাড়া ইউনিয়নের রেজাউলের পুকুর খননের সময় রোজ বুধবার ২৮/ ১১/২০১৮ তারিখে আনুমানিক 2 টা 30 মিনিটে ভেকু মেশিনের নীচে চাপা পড়ে শাওন () নামের এক শিশুর নিহত হয়েছে ! ওই উপজেলার মাদারপুর গ্রামের মিলন মিয়ার পুত্র(55) ভেকু গাড়িটি দিয়ে মাটি খনন করত ! ওই সময় দুর্ঘটনাটি ঘটে ! দুর্ঘটনা ঘটানোর পর ভিকো চালক পলাতক গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান ,ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি

পীরগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সহ ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

পীরগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সহ ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সংসদীয় আসনের মধ্য ভিআইপি আসন হিসেবে পরিচিত রংপুরের পীরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিসহ ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন জানান, গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থী হিসেবে যারা মনোনয়ন দাখিল করেছেন,তারা হলেন- রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (বিএনপি),হুমায়ুন ইজাজ লেভিন (এনপিপি),অধ্যাপক কামরুজ্জামান (সিপিবি),মাওঃ বেলাল হোসেন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), এজিএম মাসুদ সরকার মজনু (বি এন এফ) ও খলিলুর রহমান সরকার (বিএনপি)। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. শিরীন শারমিন চৌধুরী এবং গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে রংপুর জেলা বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবু,থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদন্নবী চৌধুরী পলাশ,যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,সাংগাঠনিক সম্পাদক সাইফুল আজাদ মন্ডল,পৌর বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুদু, সাংগাঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার,জেলা যুবদলের সহ-সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,যুবদলের সাংগাঠনিক সম্পাদক হোসেন আলী,রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিয়া,সহ ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।



Sunday, 25 November 2018



পীরগঞ্জে 5 নং মদনখালী ইউপির জুয়ারী সর্দার আটক

 পীরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ জুয়ারী সর্দারকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ । এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য নুরুন্নবী মিয়া মধু পালিয়ে রক্ষা পেয়েছে। গত শনিবার রাতে উপজেলার মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামের আখক্ষেতে চলমান জুয়ার আসর থেকে ওই জুয়ারী সর্দারকে আটক করা হয়। ইউপি চেয়ারম্যান সামছুল আলম জানান,দীর্ঘদিন ধরে বর্নিত স্থানে মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামের আখক্ষেতে জুয়ারী সর্দার আব্দুর রাজ্জাক , ওয়ার্ড সদস্য নুরুন্নবী মিয়া মধু ও শাহী আলম এর নেতৃত্বে জুয়ার আসর চলছিল। গত শনিবার রাতে পীরগঞ্জ থানার এস আই বুলবুল এর নেতৃত্বে ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ারী সর্দার আব্দুর রাজ্জাক কে আটক করা হয়।। এ সময় ইউপি সদস্য নুরুন্নবী মিয়া মধু সহ অন্যান্যরা পালিয়ে যায়। পুলিশ এ সময় জুয়ার আসর থেকে ২ টি বাইসাইকেল মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। গতকাল রবিবার জুয়ারী সর্দারকে রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Friday, 23 November 2018

পীরগঞ্জ ধর্ষণ ও ভিডিও ধারণের পর ভিডিও ভাইরাল করার অভিযোগে আটক 2 জন

পীরগঞ্জ উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থীনিকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলো আবু রায়হান ও কামরুল হাসান। শুক্রবার (২৩ নভেম্বর) তাদের আটক করা হয়। তাদের বাড়ি টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে। পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র বলেন, ‘তারা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এ অমানবিক ঘটনা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দুজনকে আটক করেছি।’ তিনি আরো বলেন, মেয়েটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে বাড়িতে থাকে। গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পাশের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। এ সময় একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান, আব্দুর রউফের ছেলে কামরুল হাসান ও মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবু মেয়েটিকে অপহরণ করে। পরে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে। ঘটনা কাউকে জানালে মেরে ফেলা হবে এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু ধর্ষণের ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ায় পীরগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ওসি সরেশ জানান, এলাকার এক তরুণ ধর্ষণের ভিডিওচিত্রের কথা পীরগঞ্জ থানাকে জানালে পুলিশ বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে আবু রায়হান, আব্দুর রউফ মিয়ার ছেলে কামরুল হাসানকে আটক করে। তবে ভিডিও ধারণকারী কাশিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবুকে এখনও আটক করা যায়নি। পীরগঞ্জ থানার এসআই তানভীরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ভিডিওটি উদ্ধার করেছি। তবে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ায় সব উদ্ধার করা সম্ভব হয়নি। ফুলবাবুকে আটকের জন্য অভিযান চলছে।’এ ঘটনায় থানায় মামলা হয়েছে  
মামলা নং-৩৬

Wednesday, 21 November 2018

চাকরি শেষে প্রত্যেক পোশাক শ্রমিক পাবে পাঁচ লাখ টাকা’

ঢাকা প্রতিনিধি কসময় তৈরি পোশাক খাতের শ্রমিকরা চাকরি শেষে শূন্য হাতে বাড়ি ফিরলেও এখন আর খালি হাতে ফিরবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, ‘এবার প্রত্যেক শ্রমিক তাদের চাকরি শেষে পাঁচ লাখ টাকা করে নিয়ে বাড়ি যেতে পারবে। আর আগামী ডিসেম্বর থেকেই তারা এই টাকা পাবে কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে।
গতকাল রাজধানী মতিঝিলে চেম্বার ভবনে ‘নিরাপদ কর্মক্ষেত্র ও স্বাস্থ্য’ (ওএসএইচ)-এর তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মুজিবুল হক বলেন, ‘পোশাক খাতের কোনো শ্রমিক চাকরি ছেড়ে গেলে বা মারা গেলে তিন লাখ টাকা পাবে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এবং বীমা কোম্পানি থেকে আরো দুই লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা নিয়ে বাড়ি যাবে প্রত্যেক শ্রমিক। আর চলতি বছরের ডিসেম্বর থেকে কেন্দ্রীয় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ কল্যাণ ভাতা পাবে তারা।’
অনুষ্ঠানে মালিকদের শ্রমিকদের প্রতি আরো মানবিক হওয়ার আহবান জানিয়ে মুজিবুল হক বলেন, ‘শ্রমিকরা তার নায্য পাওনার জন্য আদালতে গেলে সেখানেও হয়রানি করা হয়। অনেক মালিক কৌশলে এই হয়রানি করে। মাত্র ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার জন্য এমন হয়রানি না করে মানবিক হতে হবে।’

Saturday, 17 November 2018

পীরগঞ্জ জাফর পাড়ায় বিশাল জুয়া খেলা
পীরগঞ্জ ৫ নং মদনখালী ইউনিয়ন জাফর পাড়ায় বিশাল  জমজমাট জুয়ার খেলার বোট । ওই এলাকার কিছু যুবক জাফর পাড়া হাফিজিয়া মাদ্রাসার পেছনে ছোট বাগানে এই খেলাটা বসায় । খেলাটি রাত 7 থেকে রাত 9 টা পর্যন্ত চলে। এই খেলায় 100 টাকা থেকে 1000 টাকার কারবার চলে । 
এলাকাবাসী জানান, প্রতিবছর জুয়ার আসর বসে এখানে। তাছাড়া এ এলাকায় প্রতিদিনই জুয়া খেলা হয়। আমরা এলাকাবাসী জুয়া খেলতে বাধা দিতে যাই না। কারণ যারা জুয়ার আসর বসায় তারা ক্ষমতাবান। আমরা প্রশাসনের কাছে এ জুয়া খেলা বন্ধ করার দাবি জানাই।

Monday, 12 November 2018

পীরগঞ্জ জাফর পাড়া পানি নিস্কাশনের জন্য ড্রেন নিমার্ন কাজে অনিয়ম


Saturday, 10 November 2018

পীরগঞ্জের সাবেক সাংসদ বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলের আওয়ামীলীগে যোগদান

পীরগঞ্জের সাবেক সাংসদ বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলের আওয়ামীলীগে যোগদান


ষ্টাফ রিপোর্টারঃ
আজ ১০ নভেম্বর/২০১৮ সন্ধ্যায় গনভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে ২৪ রংপুর-০৬ পীরগঞ্জ আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, বর্তমান পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নুর মোহাম্মদ মন্ডল আওয়ামী লীগে যোগদান করেছেন বলে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ,এস,এম তাজিমুল ইসলাম শামিম আমাদের পীরগঞ্জ অন লাইন পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তার যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, উপজেলার সহসভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সরদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহঃ অধ্যাপক এ,জি,এম সাদিদ জাহান সৈকত, বাংলাদেশ ছাত্র লীগ রংপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান রনি,উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা আলহাজ্ব শরিফ নেওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ । উল্লেখ্য নুর মোহাম্মদ মন্ডল যোগদানের বেশ কিছু দিন আগে থেকে আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডে যোগদান করে আসছেন।

Friday, 9 November 2018

পীরগঞ্জ জাফরপাড়া মাদ্রাসায় গভর্নিংবডির সদস্য নির্বাসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সদস্য ড মোহাম্মদ রেজাউল করিম

পীরগঞ্জ জাফরপাড়া মাদ্রাসায় গভর্নিংবডির সদস্য নির্বাসনে মনোনয়নপত্র  পেলেন সাবেক সদস্য ড মোহাম্মদ রেজাউল করিম
সাবেক সদস্য ডাক্তার মোহাম্মদ রেজাউল করি মনোনয়ন নির্বাচন পত্র পাওয়ার পরে এলাকাবাসী জানান যে তিনি তিনবার নির্বাচন করেছেন, এবং তিনি তিনবারের জয়ী হয়েছেন . উনি ওনার দ্বায়িত্ব এবং কর্তব্য যথাযথ পালন করেন অভিভাবকের দায়িত্ব যথাযথ পালন করে এসেছেন. দায়িত্ব পালন করতে গিয়ে উনি অনেক বিপদের মুখে পড়েছেন . তবু উনি ওনার দ্বায়িত্ব থেকে পিছু পা হয়নি!
অভিভাবক সদস্য পদে প্রার্থী রেজাউল করিম বলেন. মাদ্রাসা অনেক দুর্নীতি মূলক কাজ হয় ! আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে. আমাকে অভিভাবক সদস্য নির্বাচিত করেন. তাহলে আমি ও সব কাজের প্রতিবাদ করার সুযোগ পাব ! এবং প্রতিবাদ করব কথা দিচ্ছি আপনাদের কে!  


Wednesday, 7 November 2018

৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন রংপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা সাইফুল ইসলাম।

৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় 
এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুন নবি পলাশ,সাংগঠনিক সম্পাদক সাইফুল আজাদ,যুগ্ম সম্পাদক শাহিন,পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম সেবু,সাংগঠনিক সম্পাদক আঃ করিম,উপজেলা ছাত্রদল সভাপতি আনিছ,সাধারণ সম্পাদক খোকন,কারানির্যাতিত ঢাকা কলেজের ছাত্রদল নেতা মিলু সরকার, ৮ নং রায়পুর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, হোসেন,মিলন,সালাম,মিজান,কবির সহ পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।



পীরগঞ্জের ইউএনও ওয়াহিদা খানম মাত্র ৮২ দিন পর বদলী হলেন

পীরগঞ্জের ইউএনও ওয়াহিদা খানম মাত্র ৮২ দিন পর বদলী হলেন


নিজস্ব প্রতিবেদক: পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম মাত্র ৮২ দিন চাকরীর পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বদলী হয়ে গেলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঘোড়াঘাটের ইউএনও টিএমএ মমিন। বুধবার পীরগঞ্জে ওয়াহিদা খানমের শেষ কার্যদিবস ছিল।
সুত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট পীরগঞ্জের ইউএনও কমল কুমার ঘোষ এর বদলীজনিত কারণে ওয়াহিদা খানম যোগদান করেন। পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ী এবং জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নির্বাচনী আসন। পাশাপাশি এখানে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থাকায় উপজেলাটিতে কাজের চাপ বেশী। ফলে ইউএনও ওয়াহিদা খানম কাজের চাপ সামলাতে হিমশিম খাওয়ায় তিনি বদলীর আবেদন করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক পত্রের সুত্রে রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী তার দপ্তরের এক নির্দেশপত্রে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ওয়াহিদা খানমকে বদলী করেন। একই স্মারকে ঘোড়াঘাটের ইউএনও টিএমএ মমিন কে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। বিদায়ী ইউএনও ওয়াহিদা খানম বলেন, পীরগঞ্জ অনেক বড় উপজেলা এবং সংসদের (রংপুর-৬, পীরগঞ্জ) ভিআইপি আসন হওয়ায় এখানে কাজের চাপ বেশী। তাই আবেদনের প্রেক্ষিতে বদলী নিয়েছি। এ উপজেলার অভিজ্ঞতা পরবর্তী উপজেলায় কাজে লাগাবো।


Tuesday, 6 November 2018

গোপালগঞ্জে এক প্রতারক আটক

গোপালগঞ্জে এক প্রতারক আটক
চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। 

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে এই চক্রটি প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। গত ১৩ মে এই চক্রটি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের কাউয়ুম সিকদারের ছেলে দেলোয়ার সিকদারকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে একটি ভুয়া নিয়োগপত্র দিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।
 
নিয়োগ পত্রটি নিয়ে দেলোয়ার সিকদার চট্রগ্রাম সেনানিবাসে গিয়ে দেখে তার নিয়োগ পত্রটি ভুয়া। এ ঘটনার পর  তার বাবা গোপালগঞ্জ সদর থানায় একটি প্রতারণার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চর শুকতাইল গ্রামের হাসেম মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

Sunday, 4 November 2018

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী নূরে আলম মিয়া যাদুর নির্বাচনী মোটর সাইকেল শোডাউন


পীরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী নূরে আলম মিয়া যাদুর নির্বাচনী মোটর সাইকেল শোডাউন
http://rangpur24.com/aCiXo9w9e5e2s03s14s42e1d0h2j322gh3gh2/uploads/aa3de8224d.jpg
Add caption
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: রংপুর ০৬ পীরগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরে আলম মিয়া যাদুর নেতাকর্মীদের নিয়ে বিশাল মোটর সাইকেল শোডাউন ও নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। দলীয় সূত্র ও সরেজমিনে জানা গেছে গতকাল রবিবার দুপুর ২ ঘটিকায় ৪ শতাধিক মোটর সাইকেল নিয়ে খালাশপীর থেকে পীরগঞ্জে চতরা-সোডাপীর-পীরগঞ্জ বন্দর-এরশাদ ভবন-লালদিঘী-বড়দরগাহ-গুর্জিপাড়া-ভেন্ডাবাড়ী-কাদিরাবাদ হয়ে বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেছেন। শোডাউনে অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাফিউর রহমান সাফি। পীরগঞ্জ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ-সভাপতি বজ্রকথার সম্পাদক, কবি সুলতান আহমেদ সোনা, আইয়ুব আলী সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী প্রধান, যুগ্ম সম্পাদক জায়েদুল ইসলামসহ ১৫টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি-সম্পাদক, ছাত্রসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রার্থী নূর আলম মিয়া যাদু জনগুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোটার সাথে কুশল বিনিময়ের পাশাপাশি পীরগঞ্জ হারানো আসন ফিরিয়ে পেতে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে এ আসনে নির্বাচনী জনসংযোগ অব্যাহত রেখেছেন তিনি।  
https://youtu.be/F_jGnZQBvGs

Friday, 2 November 2018

পীরগন্ঞ্জ প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে  প্রেমিকার অনশন

রংপুর জেলার পীরগন্ঞ্জ উপজেলার  ৫ নং মদনখালী  ইউনিয়নের খেরুয়া আলমপুর মৌজার মোঃবদিউজ্জামানের পুত্র, এইচ,এস,সি পরীক্ষার্থী, মোঃজেনারুল ইসলাম রানুর সাথে ৮নংরায়পুর ইউনিয়নের মহদীপুর মৌজার মোঃগোলাম মোস্তফার কলেজ পড়ুয়া মেয়ে মোছাঃচামিলী খাতুনের ৪বছর যাবৎ প্রেম প্রলয় চলে আসছিলো। কিন্তু গত কাল ৩১শে অক্টোবর দিবাগত রাতে খেয়ারু আলমপুর মৌজার মোঃআলম মিয়ার মেয়ে  দশম শ্রেনীর ছাত্রী মোছাঃরাখিমনির  ২লক্ষ,৭৫হাজার টাকা দেনমহর করে একই মৌজার বদিউজ্জামানের ছেলে জেনারুল ইসলামের বিয়ে হয়। খবর পেয়ে আজ ১লা নভেম্বর ভোর ৬টায় চামিলী খাতুন  জেনারুলের বাড়ীতে বিয়ের অনশন চালিয়ে আসছিল। এ ব্যাপারে এলাকাবাসী জানান দীর্ঘ  দিন যাবৎ তাদের প্রেমের অন্তরালে অবাদ মিলামিশা চলে আসছিলো।  এদিকে জেনারুলের বাবাও সব কিছুই জানার পর অর্থ লোভী বাবার ছেলের অসম্মতিতেই অন্যত্র বিয়ে দেন। এখন বদিউজ্জজান তার লোকজন চামিলীকে  ভয় ভীর্তি দেখে তাকে বাড়ী থেকে বের করে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। মেয়ের দাবী জেনারুলের সাথে বিয়ে না হওয়া পযর্ন্ত চামিলী সেখানেই অনশন চালিয়ে যাবে। চামিলীর বাবা,মা,ও বোন বলেন, আমাদের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সংঙ্গে অবাদ মিলা মিশা করে আসছিলো।আমরা এই প্রতারনার বিচার চাই।

Thursday, 1 November 2018

পীরগঞ্জ টু খালাশপীর রটে অজ্ঞান করে অটো ছিনতাই করে

 পীরগঞ্জ টু খালাশপীর রোড টে অজ্ঞান করে অটো ছিনতাই করে
পীরগঞ্জ জাফরপাড়া বাজারে একজন ব্যক্তি কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়. পরে ওই এলাকার জনগণের কাছে থেকে জানা যায় এই ব্যক্তি কে বিকাল আনুমানিক কে 3:30 মিনিটে এখানে অজ্ঞান দেখা যায়!
এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায় ওই অজ্ঞান ব্যক্তি এন্তার পকেটে একটা কাগজ পাওয়া যায় সে কাগজে আটটা মোবাইল নম্বর লেখা আর তিনটি নম্বর লিখতে পারেনি তাই তাকে সনদ করা যাচ্ছে না তবে এটুকু জানা যায় যে তার বাড়ি ইসলামপুর



























































Monday, 29 October 2018

পীরগঞ্জের শ্যামপুর উচ্চ বিদ্যালয় বহুমুখী সমস্যায় জর্জরিত । পীরগঞ্জ বাংলা নিউজ

পীরগঞ্জের শ্যামপুর উচ্চ বিদ্যালয় বহুমুখী সমস্যায় জর্জরিত 
রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়টি বহুমুখী সমস্যায় জর্জরিত । ফলে এক প্রতিকুল পরিবেশেই শিক্ষার্থীদের পাঠ গ্রহন করতে হছে ।২৮ অক্টোবর রোববার বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় ক’জন শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে । তাদের সঙ্গে কথা বলে জানা গেল, উপজেলার মদনখালী ইউনিয়নের অনেকটাই পল্লী এলাকায় বিগত ১৯৮৬ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । বিদ্যালয়টি প্রতিষ্টার পর থেকে সরকারের মোটা অংকের আর্থিক সাহায্য ব্যাতিরেকেই এক অনুন্নত অবকাঠামোর মাঝেই পরিচালনা কমিটির সহযোগীতায় শিক্ষকগন পাঠদ্বান করে আসছেন । বর্তমানে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা ২২৫ জন । এক নিরিবিলি পরিবেশে এলাকাবাসী বিদ্যালয়টির শিক্ষার গুনগত মান নিয়েও অনেকটা সন্তষ্ট । গত বছর এস,এস সি তে পাশের হার ছিল ৭৫ শতাংশ । তবে অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় বিদ্যালয়টি অবকাঠামো বেশ অনুন্নত । শ্রেণী কক্ষের সল্পতা তো আছেই । এ ছাড়া নেই কোন ডিজিটাল ল্যাব । যে কারনে শিক্ষার্থীরা আধুনিক কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত থাকছে। বিজ্ঞানাগারের সরঞ্জামাদীর অভাবের কারনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত থাকছে। এ ছাড়াও প্রয়োজনের তুলনায় ফার্ণিচার ও আসবাবপত্রের যথেষ্ট সংকটও রয়েছে, খেলাধুলার সরঞ্জামাদীও নেই বললেই চলে। বিদ্যালয়টিতে এ সকল অভ্যন্তরিন সমস্যার পাশাপাশি বিদ্যালয়টিতে নেই কোন সীমানা প্রাচীর কিংবা মসজিদ ঘরও ।ক’জন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করে অভিন্ন প্রতিক্রিয়ায় জানায়, অনেক বিদ্যালয় কত উন্নত, অথচ আমাদের বিদ্যালয়ে অনেক সমস্যা। তার পরেও ২/৩ কিলো মিটারের মধ্যে কোন বিদ্যালয় না থাকায় এখানেই পড়াশুনা করতে হচ্ছে। তারা মনে করে, সমস্যা গুলো না থাকলে বিদ্যালয়টিতে শিক্ষার একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে ।বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম এ সব সমস্যার কথা স্বীকার করে তার প্রতিক্রিয়ায় বলেন, বিদ্যালয়টিতে অভ্যন্তরিন কোন আয়ের উৎস্য নেই। যে কারনে এসব সমস্যা দুর করা সম্ভব হচ্ছে না । তবে আমরা রাজনৈতিক নের্তৃবৃন্দ ও উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ সব সমস্যা দুর করার চেষ্টা করছি ।
এক প্রশ্নের জবাবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, চলতি সনের গত ১০ মাসে এ বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ২০ ছাত্রীর বিবাহ হয়েছে। যদিও আমারা বাল্য বিবাহ বন্ধে অভিভাবকদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করছি তার পরেও কাজ হচ্ছে না ।
এক প্রশ্নের জবাবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, চলতি সনের গত ১০ মাসে এ বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ২০ ছাত্রীর বিবাহ হয়েছে। যদিও আমারা বাল্য বিবাহ বন্ধে অভিভাবকদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করছি তার পরেও কাজ হচ্ছে না ।