http://banglarmati24.com/
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র্যাবের অভিযান » «
Friday, 23 November 2018
পীরগঞ্জ উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থীনিকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলো আবু রায়হান ও কামরুল হাসান। শুক্রবার (২৩ নভেম্বর) তাদের আটক করা হয়। তাদের বাড়ি টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে। পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র বলেন, ‘তারা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এ অমানবিক ঘটনা মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দুজনকে আটক করেছি।’ তিনি আরো বলেন, মেয়েটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে বাড়িতে থাকে। গত ১৫ নভেম্বর সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পাশের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। এ সময় একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান, আব্দুর রউফের ছেলে কামরুল হাসান ও মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবু মেয়েটিকে অপহরণ করে। পরে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে। ঘটনা কাউকে জানালে মেরে ফেলা হবে এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু ধর্ষণের ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ায় পীরগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ওসি সরেশ জানান, এলাকার এক তরুণ ধর্ষণের ভিডিওচিত্রের কথা পীরগঞ্জ থানাকে জানালে পুলিশ বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে আবু রায়হান, আব্দুর রউফ মিয়ার ছেলে কামরুল হাসানকে আটক করে। তবে ভিডিও ধারণকারী কাশিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ফুলবাবুকে এখনও আটক করা যায়নি। পীরগঞ্জ থানার এসআই তানভীরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ভিডিওটি উদ্ধার করেছি। তবে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ায় সব উদ্ধার করা সম্ভব হয়নি। ফুলবাবুকে আটকের জন্য অভিযান চলছে।’এ ঘটনায় থানায় মামলা হয়েছে ।
মামলা নং-৩৬
Wednesday, 21 November 2018
চাকরি শেষে প্রত্যেক পোশাক শ্রমিক পাবে পাঁচ লাখ টাকা’
ঢাকা প্রতিনিধি একসময় তৈরি পোশাক খাতের শ্রমিকরা চাকরি শেষে শূন্য হাতে বাড়ি ফিরলেও এখন আর খালি হাতে ফিরবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, ‘এবার প্রত্যেক শ্রমিক তাদের চাকরি শেষে পাঁচ লাখ টাকা করে নিয়ে বাড়ি যেতে পারবে। আর আগামী ডিসেম্বর থেকেই তারা এই টাকা পাবে কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে।
গতকাল রাজধানী মতিঝিলে চেম্বার ভবনে ‘নিরাপদ কর্মক্ষেত্র ও স্বাস্থ্য’ (ওএসএইচ)-এর তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মুজিবুল হক বলেন, ‘পোশাক খাতের কোনো শ্রমিক চাকরি ছেড়ে গেলে বা মারা গেলে তিন লাখ টাকা পাবে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এবং বীমা কোম্পানি থেকে আরো দুই লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা নিয়ে বাড়ি যাবে প্রত্যেক শ্রমিক। আর চলতি বছরের ডিসেম্বর থেকে কেন্দ্রীয় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ কল্যাণ ভাতা পাবে তারা।’
অনুষ্ঠানে মালিকদের শ্রমিকদের প্রতি আরো মানবিক হওয়ার আহবান জানিয়ে মুজিবুল হক বলেন, ‘শ্রমিকরা তার নায্য পাওনার জন্য আদালতে গেলে সেখানেও হয়রানি করা হয়। অনেক মালিক কৌশলে এই হয়রানি করে। মাত্র ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার জন্য এমন হয়রানি না করে মানবিক হতে হবে।’
Saturday, 17 November 2018
পীরগঞ্জ জাফর পাড়ায় বিশাল জুয়া খেলা
পীরগঞ্জ ৫ নং মদনখালী ইউনিয়ন জাফর পাড়ায় বিশাল জমজমাট জুয়ার খেলার বোট । ওই এলাকার কিছু যুবক জাফর পাড়া হাফিজিয়া মাদ্রাসার পেছনে ছোট বাগানে এই খেলাটা বসায় । খেলাটি রাত 7 থেকে রাত 9 টা পর্যন্ত চলে। এই খেলায় 100 টাকা থেকে 1000 টাকার কারবার চলে ।
এলাকাবাসী জানান, প্রতিবছর জুয়ার আসর বসে এখানে। তাছাড়া এ এলাকায় প্রতিদিনই জুয়া খেলা হয়। আমরা এলাকাবাসী জুয়া খেলতে বাধা দিতে যাই না। কারণ যারা জুয়ার আসর বসায় তারা ক্ষমতাবান। আমরা প্রশাসনের কাছে এ জুয়া খেলা বন্ধ করার দাবি জানাই।
Saturday, 10 November 2018
পীরগঞ্জের সাবেক সাংসদ বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলের আওয়ামীলীগে যোগদান
পীরগঞ্জের সাবেক সাংসদ বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলের আওয়ামীলীগে যোগদান
ষ্টাফ রিপোর্টারঃ
আজ ১০ নভেম্বর/২০১৮ সন্ধ্যায় গনভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে ২৪ রংপুর-০৬ পীরগঞ্জ আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, বর্তমান পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নুর মোহাম্মদ মন্ডল আওয়ামী লীগে যোগদান করেছেন বলে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ,এস,এম তাজিমুল ইসলাম শামিম আমাদের পীরগঞ্জ অন লাইন পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তার যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, উপজেলার সহসভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সরদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহঃ অধ্যাপক এ,জি,এম সাদিদ জাহান সৈকত, বাংলাদেশ ছাত্র লীগ রংপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান রনি,উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা আলহাজ্ব শরিফ নেওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ । উল্লেখ্য নুর মোহাম্মদ মন্ডল যোগদানের বেশ কিছু দিন আগে থেকে আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডে যোগদান করে আসছেন।
Friday, 9 November 2018
পীরগঞ্জ জাফরপাড়া মাদ্রাসায় গভর্নিংবডির সদস্য নির্বাসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সদস্য ড মোহাম্মদ রেজাউল করিম
পীরগঞ্জ জাফরপাড়া মাদ্রাসায় গভর্নিংবডির সদস্য নির্বাসনে মনোনয়নপত্র পেলেন সাবেক সদস্য ড মোহাম্মদ রেজাউল করিম
সাবেক সদস্য ডাক্তার
মোহাম্মদ রেজাউল
করি মনোনয়ন
নির্বাচন পত্র
পাওয়ার পরে
এলাকাবাসী জানান যে তিনি তিনবার
নির্বাচন করেছেন,
এবং তিনি তিনবারের জয়ী হয়েছেন .
উনি ওনার
দ্বায়িত্ব এবং কর্তব্য যথাযথ পালন করেন অভিভাবকের দায়িত্ব যথাযথ
পালন করে
এসেছেন. দায়িত্ব
পালন করতে
গিয়ে উনি
অনেক বিপদের
মুখে পড়েছেন
. তবু উনি ওনার দ্বায়িত্ব থেকে পিছু পা হয়নি!
অভিভাবক সদস্য পদে প্রার্থী রেজাউল
করিম বলেন. মাদ্রাসা অনেক দুর্নীতি মূলক কাজ হয় ! আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট
দিয়ে. আমাকে অভিভাবক সদস্য নির্বাচিত করেন.
তাহলে আমি ও সব কাজের প্রতিবাদ করার সুযোগ পাব ! এবং প্রতিবাদ করব কথা দিচ্ছি আপনাদের
কে!
Wednesday, 7 November 2018
৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন রংপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা সাইফুল ইসলাম।
৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায়
এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুন নবি পলাশ,সাংগঠনিক সম্পাদক সাইফুল আজাদ,যুগ্ম সম্পাদক শাহিন,পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম সেবু,সাংগঠনিক সম্পাদক আঃ করিম,উপজেলা ছাত্রদল সভাপতি আনিছ,সাধারণ সম্পাদক খোকন,কারানির্যাতিত ঢাকা কলেজের ছাত্রদল নেতা মিলু সরকার, ৮ নং রায়পুর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, হোসেন,মিলন,সালাম,মিজান,কবির সহ পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।
Subscribe to:
Comments (Atom)
-
পীরগঞ্জ টু খালাশপীর রোড টে অজ্ঞান করে অটো ছিনতাই করে পীরগঞ্জ জাফরপাড়া বাজারে একজন ব্যক্তি কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়. পরে ওই...
-
পীরগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুনীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উপজেলা দুনীর্তি প্র...
-
পীরগঞ্জ অন কল রিপেয়ার সার্ভিস আপনার বাসা বাড়ি এবং অফিসের যে কোন সার্ভিসিং/রিপেয়ারিং এর জন্য যেমনঃ , গ্রিজার, পানির পাম্প, এবং বৈদ্যু...






