http://banglarmati24.com/
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র্যাবের অভিযান » «
Thursday, 27 September 2018
প্রথম পাতা
বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া প্রতিটি ইউনিয়নে লেগেছে -স্পীকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার সারাদেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে- যার ছোঁয়া পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে লেগেছে। এ সময় তিনি তৃণমূলে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি গতকাল শনিবার বিকালে পীরগেঞ্জর মিঠিপুরে ইউনিয়নের কুতুবপুর মাদ্রাসা মাঠে আয়োজিত উন্নয়নমূলক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্পীকার বলেন, সরকার ইতোমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করেছে। রাস্তাঘাট, কালভার্ট-ব্রীজ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-মন্দির নির্মাণ, অবকাঠামো উন্নয়নসহ পীরগঞ্জের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে। দেশে এখন ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক শিক্ষার্থীরাও আজ বৈদ্যুতিক আলোয় লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। সমাজের অনগ্রসর অংশের জন্য শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ল্যাকটেটিংমাদার সহায়তা, মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হয়েছে –যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। স্পীকার বলেন, তৃণমূলের তরুণ-তরুণীদেরকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করতে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সেলাই মেশিন প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ এবং তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সরকার নারীদেরকে মূল স্টেক হোল্ডার বিবেচনা করে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী স য় ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। যেখানে সরকার গ্রাহকদের অর্থ সহায়তা প্রদান করছে। ড. শিরীন শারমিন বলেন, সুবিধাবি ত গ্রামীণ জনগণের দোরগোড়ায় মানসম্মত সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সন্তান প্রসব ও প্রসূতি সেবা এবং পুষ্টি সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রায় ১৩৫০০ কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন এবং সেখানে ডাক্তারসহ প্রশিক্ষিত জনবল ও ৩২ প্রকারের ঔষুধ বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী সরবারহের ব্যবস্থা করেছেন- ফলশ্রুতিতে দেশে স্বাস্থ্য খাতে এসেছে আমূল পরিবর্তন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি স্পীকার উদাত্ত আহবান জানান। এ সময়ে স্থানীয় জনগণ হাত উচিঁয়ে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ছায়াদৎ হোসেন বকুল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আ’লীগ সহসভাপতি মোনায়েম সরকার মানু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফারুক আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে স্পীকার পীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেষে মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
Subscribe to:
Post Comments (Atom)
-
পীরগঞ্জ টু খালাশপীর রোড টে অজ্ঞান করে অটো ছিনতাই করে পীরগঞ্জ জাফরপাড়া বাজারে একজন ব্যক্তি কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়. পরে ওই...
-
পীরগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুনীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উপজেলা দুনীর্তি প্র...
-
গোবিন্দগঞ্জে সাপ পাড়া ভিকু নিচে এক শিশুর মৃত্যু গাই বান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার সামপাড়া ইউনিয়নের রেজাউলের পুকুর খননের সময়...
No comments:
Post a Comment