http://banglarmati24.com/
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র্যাবের অভিযান » «
Thursday, 27 September 2018
তৃতীয় পোস্ট
বড়পুকুরিয়া খনি
উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সম্ভাব্যতা যাচাই হবে
বড়পুকুরিয়া কয়লাখনির মূল এলাকার বাইরের উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতিতে (ওপেন পিট মাইনিং) কয়লা উত্তোলনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়।
সংসদীয় কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, বড়পুকুরিয়া কয়লাখনি উন্নয়নের কাজ শুরু হওয়ার পর থেকে গত ১৯ জুলাই পর্যন্ত উৎপাদন থেকে বিক্রয় ও ব্যবহার শেষে মজুতের পরিমাণ রেকর্ড ছিল ১ লাখ ৪৭ হাজার ৬৪৪ টন। কিন্তু কোল ইয়ার্ডে বাস্তব মজুত পাওয়া যায় ৩ হাজার টন। অর্থাৎ রেকর্ডের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কম ছিল, যা মোট উৎপাদনের ১ দশমিক ৪২ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, বড়পুকুরিয়া খনির সেন্ট্রাল মাইনিং এলাকা থেকে ২০২১ সাল পর্যন্ত ৩ দশমিক ২০৫ মিলিয়ন টন কয়লা তোলা যাবে। এরপর ওই এলাকা থেকে আর কয়লা উত্তোলন সম্ভব হবে না। বড়পুকুরিয়ার সেন্ট্রাল মাইনিং এলাকাসংলগ্ন উত্তরাংশে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা সম্ভব হওয়ার বিষয়টি বর্তমান খনন ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম বিসিএমসিএলকে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিসিএমসিএল কর্তৃক বড়পুকুরিয়ার উত্তরাংশের প্রায় ১ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকায় এবং দক্ষিণের ৩ বর্গকিলোমিটার এলাকায় একটি ফিজিবিলিটি সমীক্ষা পরিচালনা করা হয়েছে।
সমীক্ষা প্রতিবেদন থেকে দেখা যায়, বড়পুকুরিয়া সেন্ট্রাল মাইনিং এলাকাবহির্ভূত উত্তরাংশে দেড় কিলোমিটার এলাকায় ভূগর্ভস্থ রুম অ্যান্ড পিলার মাইনিং পদ্ধতি অবলম্বনে প্রায় ৯২ মিলিয়ন টন ভূতাত্ত্বিক মজুতরত কয়লার মধ্যে মাত্র ৩ দশমিক ৯৪ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা সম্ভব। সেন্ট্রাল মাইনিং এলাকার দক্ষিণাংশে আন্ডার গ্রাউন্ড লংওয়াল মাইনিং পদ্ধতি অবলম্বনে ভূতাত্ত্বিকভাবে মজুতরত ৬২ মিলিয়ন টন কয়লার মধ্যে প্রায় ১০ দশমিক ১৪ মিলিয়ন টন কয়লা উত্তোলন সম্ভব হবে। এ ছাড়া বড়পুকুরিয়ার সেন্ট্রাল মাইনিং এলাকাবহির্ভূত উত্তরাংশে ওপেন পিট মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈঠকে বলা হয়েছে, বড়পুকুরিয়ায় ৩৯০ মিলিয়ন টন কয়লা মজুত আছে। প্রচলিত পদ্ধতিতে ১০ মিলিয়ন টন কয়লা তোলা যাবে। আর উন্মুক্ত পদ্ধতিতে খনন করা হলে ২৩৬ মিলিয়ন টন কয়লা তোলা যাবে। কমিটি এ বিষয়ে কোনো মত দেয়নি। তবে উন্মুক্ত পদ্ধতিতে যেতে হলে পরিবেশ ও জীববৈচিত্র্যগত প্রভাবের বিষয়টি দেখতে হবে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জানানো হয় বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন বর্তমানে অব্যাহত রয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় ২০২১ সাল পর্যন্ত এখান থেকে ৩ দশমিক ২০৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন সম্ভব হবে। এরপর বড়পুকুরিয়া কয়লাখনির উত্তর অংশে দেড় বর্গকিলোমিটার এবং দক্ষিণে ৩ বর্গকিলোমিটার মজুত এলাকা থেকে কয়লা উত্তোলনের মাধ্যমে চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে জানানো হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সন্তোষজনক এবং এটি আগামী বছর থেকে উৎপাদনে যেতে পারবে।
কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য হুইপ মো. আতিউর রহমান আতিক ও এম এ লতিফ বৈঠকে অংশ নেন।
বৈঠকে জানানো হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সন্তোষজনক এবং এটি আগামী বছর থেকে উৎপাদনে যেতে পারবে।
কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য হুইপ মো. আতিউর রহমান আতিক ও এম এ লতিফ বৈঠকে অংশ নেন।
Subscribe to:
Post Comments (Atom)
-
পীরগঞ্জ টু খালাশপীর রোড টে অজ্ঞান করে অটো ছিনতাই করে পীরগঞ্জ জাফরপাড়া বাজারে একজন ব্যক্তি কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়. পরে ওই...
-
পীরগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুনীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উপজেলা দুনীর্তি প্র...
-
গোবিন্দগঞ্জে সাপ পাড়া ভিকু নিচে এক শিশুর মৃত্যু গাই বান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার সামপাড়া ইউনিয়নের রেজাউলের পুকুর খননের সময়...
No comments:
Post a Comment