http://banglarmati24.com/


/মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান » «

রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর


Wednesday, 3 October 2018

পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে ঔষুধের দোকান ভাংচুর ও লুটপাট !

পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে ঔষুধের দোকান ভাংচুর ও লুটপাট !


রংপুরের পীরগঞ্জে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে সাইফুল ইসলাম নামের এক ব্যাক্তির ঔষধের দোকান ভাংচুর ও লুটপাট করার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে পীরগঞ্জ পৌরসভার ধনশালা পাইকড়ের তলায় সুমনা মেডিকেল স্টার নামে ঔষুধের দোকানে প্রতিদিনের ন্যায় গত সোমবার সন্ধ্যায় সাইফুল মাষ্টার দোকানে বসে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিত ভাবে আগে থেকে উৎপেতে থাকা একই গ্রামের মুরাদজ্জামানের পুত্র একরামুল হক ও মনোয়ার হোসেন এর নেতৃত্বে এক দল ভাড়াটিয়া বাহিনী অতর্কিত ভাবে দোকান ঘর ভাংচুর, সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই গোলজার হোসেনকে মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল বাবদ ৬৫ হাজার টাকার ক্ষয় ক্ষতি করে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে ওই দিন রাতে পীরগঞ্জ থানার এ.এস.আই মাসুদ মিয়া ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।পীরগঞ্জ বাংলা নিউজ সাখাওয়াত করিম 01737657284

No comments:

Post a Comment